রাজরূপা চৌধুরীর সরোদ বাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চাঙ্গসংগীতের চর্চা ও প্রসারের উদ্দেশ্যে গতকাল রোববার বেঙ্গল ফাউন্ডেশন গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে সরোদ বাদন আসরের আয়োজন করে। গতকাল রাতে এই আসরে শিল্পী রাজরূপা চৌধুরী সরোদে উচ্চাঙ্গসংগীত বাজিয়ে শোনান। অনুষ্ঠানের শুরুতে শিল্পী ‘ঝিনঝোটি’ রাগ বাজিয়ে শোনান, পরে সন্ধ্যাকালীন রাগসহ বেশ কিছু ধুন পরিবেশন করেন। শিল্পীর সঙ্গে তবলায় সংগত করেন স্বরূপ হোসেন।শিল্পী রাজরূপা চৌধুরী পাঁচ বছর বয়সে সরোদ বাদন শিখতে আরম্ভ করেন। সিদ্ধার্থ রায় চৌধুরীর কাছে তিনি ২০ বছর তালিম নেন। পণ্ডিত রাধিকামোহন মৈত্রর ঘরানায় দীক্ষাপ্রাপ্ত রাজরূপা, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রসংগীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।