রাজশাহী বিভাগীয় নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে ছয় দিনব্যাপী রাজশাহী বিভাগীয় রবীন্দ্র নাট্যোৎসব শুরু হয়েছে। শুক্রবার রাতে ভাসানী মিলনায়তনে নাট্যোৎসবের উদ্বোধন করেন নাট্যজন লাকী ইনাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। নাট্যোৎসবের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সোনালী ব্যাংকের পরিচালক জান্নাত আরা প্রমুখ। উদ্বোধনী দিনে ঢাকার নাগরিক নাট্যাঙ্গনের মুক্তির উপায় নাটকটি মঞ্চস্থ হয়। উৎসবে ঢাকার থিয়েটার ও রাজশাহী বিভাগের সেরা চারটি নাট্যসংগঠন নাটক পরিবেশন করবে।