রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একুশ স্মরণে আর্ট ক্যাম·

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশ স্মরণে সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট (এসপিবিএ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এবং বেসরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান সিটিসেলের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘রাজশাহী আর্ট ক্যাম্প-২০১১’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান পায়রা উড়িয়ে ক্যাম্পের উদ্বোধন করেন। তিনি বলেন ফেব্রুয়ারি মাস বাঙালি জাতির জন্য গৌরবের মাস, অহংকারের মাস। এ মাসে চারুকলা বিভাগ শিল্পচর্চার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ। চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক বিলকিস বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল বারক্ আলভী, অধ্যাপক ফরিদা জামান, এসপিবিএর জেনারেল সেক্রেটারি রাফি হক প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পীরা রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশন করেন। বিশিষ্ট নৃত্যশিল্পী ল্যাডলী মোহন মৈত্রী ও তাঁর দল রবীন্দ্র নৃত্যনাট্য সাপমোচন পরিবেশন করেন।আজ শনিবার বিকেল চারটায় এখানে অনুষ্ঠিত হবে আধুনিক গান, তিন কবির গান, দেশাত্মবোধক গান ও গম্ভীরা।