রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাট্য আন্দোলন সমাজ পরিবর্তন আন্দোলনের একটি অংশ’ স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার থেকে সপ্তাহব্যাপী শুরু হয়েছে নাট্যকর্মশালা। বিশ্ববিদ্যালয়ের পুরোনো নাট্যসংগঠন অনুশীলন নাট্যদল এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন নাট্যকার মলয় ভৌমিক। অন্যান্য প্রশিক্ষকের মধ্যে থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক শামসুদ্দিন ইলিয়াস, এস এম আবু বকর ও আল্ জাবির। কর্মশালা অনুশীলন নাট্যদলের কার্যালয়ে প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।