রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রতিবন্ধী নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল রোববার। ‘ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম আবদুর রহমান। সংবর্ধনা প্রদান শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।