রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চলো যাই কাজে মানব সমাজে’ স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী শুরু হয়েছে রবীন্দ্র মেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বৃহস্পতিবার সকালে প্রদীপ প্রজ্বালন করে দুই দিনব্যাপী এ রবীন্দ্র মেলার উদ্বোধন করেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। সম্মিলন পরিষদ রাজশাহী শাখার সভাপতি অধ্যাপক এম আব্দুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আব্দুস শাকুর। শুভেচ্ছা বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলার প্রথম দিনে পরিবেশিত হয় বোধন সংগীত, সম্মেলক গান, একক গান, আবৃত্তি ও নৃত্য।