রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘চণ্ডালিকা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকার দুটি মঞ্চায়ন হলো গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল পাঁচটায় ও সন্ধ্যা সাতটায় নৃত্যনাট্যটির দুটি মঞ্চায়ন করে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এই আয়োজন করা হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন ল্যাডলী মোহন মৈত্র। সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন এস এম ফারুক হোসাইন। নৃত্যনাট্যটিতে অভিনয় করেন আফ্রিনা বুলবুল, বন্দিতা রায়, আল-আমিন, ল্যাডলী মোহন মৈত্র, অমিতাভ কান্তি, ইমরান হোসেন, রেদওয়ান রাহাত, সুমনা সরকার প্রমুখ।