রাজশাহী সাংস্কৃতিক উৎসবে আবৃত্তি, গান ও সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার ছিল সেমিনার, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় চলছে ১০ দিনব্যাপী উৎসব। বিকেলে সেমিনারে বরেন্দ্র অঞ্চলে পর্যটনশিল্পের সম্ভাবনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবর রহমান। এরপর ছিল কবি মাকিদ হায়দারের সভাপতিত্বে মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা পাঠের আসর। অনুষ্ঠানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কথাশিল্পী হাসান আজিজুল হক ও নৃত্যগুরু বজলার রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যায় হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠী সংগীত, দোলানো নৃত্য গোষ্ঠী নৃত্য এবং চাঁপাইনবাবগঞ্জের শিল্পীরা গম্ভীরা ও আলকাপ গান পরিবেশন করেন।