রাজশাহীতে আবৃত্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শুক্রবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব শুরু হয়েছে। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। এ সময় আবৃত্তি করা হয় ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ইকবাল খোরশেদ, মাসকুর-এ-সাত্তার। একক আবৃত্তি পরিবেশন করেন রুহুল আমিন প্রামাণিক, মোহাম্মদ কামাল, আরিফুল হক কুমার, শরীফ মজুমদার, সৈয়দ তাহসিন কবির, তাপস মজুমদার ও জয়দীপ ভাদুড়ী প্রমুখ। দলীয় পরিবেশনায় ছিল বগুড়ার কণ্ঠসাধনা আবৃত্তি সংসদ, বিহঙ্গ আবৃত্তি পরিষদ, রাজশাহী আবৃত্তি চর্চাকেন্দ্র, রাজশাহী আবৃত্তি পরিষদ ও সুন্দরম শিল্পলোক একাডেমী।