রাজশাহীতে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরের স্মরণে গতকাল বিকেলে রাজশাহী বরেন্দ্র কলেজ মিলনায়তনে স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজশাহীর কয়েকটি সাংস্কৃতিক সংগঠন ও পাঠচক্রের যৌথ মঞ্চ ‘যোগসূত্র’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মামুন হুসাইন, কাজী মামুন হায়দার ও সালেহ মোহম্মদ শহিদুল্লাহ।স্মরণসভায় বক্তারা বলেন, ‘তারেক ও মিশুক মুনীরকে ঘিরে আমাদের স্বপ্ন দানা বেঁধেছিল। চলচ্চিত্র ও টেলিভিশন সাংবাদিকতায় তাঁরা ভিন্নমাত্রা যোগ করেছিলেন। তারেক মাসুদের ছবিতে আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের বহুরৈখিক বিন্যাস। তিনি বাংলা চলচ্চিত্রের শুদ্ধতম কবি।’পরে তারেক মাসুদ-নির্মিত চলচ্চিত্র মাটির ময়না প্রদর্শন করা হয়।