রাজশাহীতে পথনাটক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাটক হবে রাজপথে জীবনযুদ্ধ’ স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে পথনাটক কর্মশালার শেষ দিনে গতকাল শনিবার রাজশাহীতে পরিবেশিত হয়েছে স্বপ্ন অন্তপুর। নগরের আলুপট্টি পদ্মাপাড়ের বটতলায় এই কাব্যধর্মী নাটকটি পরিবেশিত হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন মলয় ভৌমিক। এর আগে এই কর্মসূচির অংশ হিসেবে ২৩ থেকে ২৯ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে ১১টি নাট্য সংগঠনের ২৪ জন নাট্যকর্মীকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।