রাজশাহীতে বর্ষাবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পয়লা আষাঢ় উদ্যাপন উপলক্ষে রাজশাহী আবৃত্তি পরিষদ নগরের পদ্মা মঞ্চে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। শিশুদের বৃন্দ পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সংগঠনের জ্যেষ্ঠ শিল্পীরা রনীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে ‘শ্রাবণ গাথা’ শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। পরে কিশোরদের বৃন্দ আবৃত্তির শিরোনাম ছিল ‘বৃষ্টির জন্য প্রার্থনা’। এ ছাড়া ছিল বর্ষা নিয়ে বিভিন্ন কবির কবিতার একক আবৃত্তি।