রাজশাহীতে বৈশাখী মেলা ও নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন আয়োজন করেছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুক্রবার পদ্মার পাড়ে আয়োজিত এই অনুষ্ঠানে ছয়টায় ইলা মিত্র শিল্পী সংঘ ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সংগীত পরিবেশন করে। এদিকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগ গতকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজের মিলনায়তনে শুরু হয়েছে নাট্যোৎসব।