রাজশাহীতে মার্কিন শিল্পীর রবীন্দ্রসংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলায় ও ইংরেজিতে রবীন্দ্রনাথের গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করলেন মার্কিন নাগরিক জন থর্ন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী জেলা শাখা তাদের ত্রৈমাসিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে রবীন্দ্রনাথের গানের এই অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের বিশেষ শিল্পী হিসেবে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি গান গেয়ে শোনান জন থর্ন। তিনি রবীন্দ্রনাথের ইংরেজিতে অনুবাদ করা গানও গেয়ে শোনান। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরিষদের সাধারণ সম্পাদক তাপস মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালন করেন। বেহালায় সহযোগিতা করেন সুব্রত মজুমদার।