রাজশাহীতে রবীন্দ্রনাথের ‘শাস্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী সাংস্কৃতিক সংঘের উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় নগরের পদ্মা মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনেশাস্তি নাটকটি মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেছেন পপি রানী দাস, জেসমিন অন্তরা, রাশেদ আরেফিন, মাসুদ, রনি হোসেন, সৌমিত্র, নাঈম, রাজীব, তানভীর, আকাশ, সোহান, অনি প্রমুখ। নাটকটির আলোকসজ্জায় ছিলেন তাহের ও রানা; আবহসংগীতে অভিজিত ও সৌমিত্র; মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় মামুন উর রশিদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমিরুজ্জামান।