রাজশাহীতে লোক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে সম্পন্ন হলো বার্ষিক লোক উৎসব এবং আম ও রেশম মেলা। রাজশাহী কলেজের সামনের মাঠে ‘আমরা রাজশাহীবাসী’ তিন দিনের এই উৎসবের আয়োজন করে। এতে সহায়তা করে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।২১ জুন উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র শরিফুল ইসলাম, বাংলালিংকের রাজশাহীর আঞ্চলিক বাণিজ্যিক প্রধান মিজান মারুফ, আমরা রাজশাহীবাসীর সভাপতি আবু বকর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে ছিল রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা ও বাউল সংগীতের আসর। এ ছাড়া হরেক রকমের আম ও রেশমজাত পণ্যের উপস্থাপনা করা হয়। উৎসব শেষ হয় গত শনিবার। বিজ্ঞপ্তি।