রাজশাহীতে সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগীয় কমিশন অফিস ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী রাজশাহী সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান সম্মেলনে উৎসব আয়োজনে সর্বাত্মক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার জন্য মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরেন রুহুল আমিন প্রামাণিক। স্বাগত বক্তব্য দেন আজাহার আলী।