রাজশাহীতে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে ১০ দিনব্যাপী শুরু হয়েছে রাজশাহী সংস্কৃতি উৎসব। নগর ভবনের গ্রিন প্লাজায় গতকাল সকালে উৎসবের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথাশিল্পী হাসান আজিজুল হক। ২৬ মার্চ পর্যন্ত এই উৎসবে প্রতিদিন বিকেল তিনটা থেকে অনুষ্ঠিত হবে সেমিনার, কবি মেলা, বইমেলা, প্রকাশনা উৎসব, লোকসংগীত মেলা ও যাত্রা-নাটক।