রাজশাহীতে ‘কালি ও কলম’-এর ‘প্রেমের পদাবলী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য শিল্প-সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম-এর উদ্যোগে গতকাল সন্ধ্যায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে কবিতা কথন পর্যায়ের ‘প্রেমের পদাবলী’ শীর্ষক কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ আনিসুজ্জামান ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এ ছাড়া আয়োজক হিসেবে ছিলেন কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কবি আসাদ মান্নান। কবিতা পাঠ করেন দেশের বিশিষ্ট কবি আসাদ চৌধুরী, রফিক আজাদ, হায়াৎ মাহমুদ, জুলফিকার মতিন, রুবী রহমান, মুহম্মদ নূরুল হুদা, হাবিবুল্লাহ সিরাজী, রবিউল হুসাইন, মাকিদ হায়দার, দিলারা হাফিজ, মারুফুল ইসলাম এবং রাজশাহীর কবি রুহুল আমিন প্রামাণিক, আসাদ মান্নান, ওয়ালী কিরণ, সিরাজুদ্দৌলাহ বাহার, আরিফুল হক কুমার, মোহাম্মদ কামাল, শামীম হোসেন, রুবিনা আনিস প্রমুখ।