রাজশাহীতে ‘গেরিলা’র শিল্পী ও কলাকুশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেরিলা ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ ও অভিনয়শিল্পী জয়া আহসান রাজশাহী ঘুরে গেলেন। গত বুধবার বিকেলে রাজশাহীর রাজতিলক প্রেক্ষাগৃহে দর্শক ও স্থানীয় লোকজনের সঙ্গে ছবিটি নিয়ে মতবিনিময় করেন তাঁরা।নাসির উদ্দীন ইউসুফ বলেন, ছবিতে ঢাকা সেক্টরের যুদ্ধের কিছু বাস্তব চিত্র দেখানো হয়েছে। এর চরিত্রগুলোও বাস্তব। তিনি পরিবারের সবাইকে নিয়ে ছবিটি দেখার জন্য আহ্বান জানান। জয়া আহসান বলেন, ছবিতে তাঁর চরিত্রটি ইডেন কলেজের একজন শিক্ষিকার। তিনি গেরিলাদের নানাভাবে সহযোগিতা করেছেন। নিজেও যুদ্ধ করেছেন। অভিনয় করার সময় তাঁর মনে হয়েছে, তিনি যেন সম্মুখসমরে যুদ্ধ করছেন।সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা অবলম্বনে গেরিলা তৈরি করেছেন নাসির উদ্দীন ইউসুফ।