রাজশাহীতে ‘সংগীত উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংক ধারাবাহিকভাবে সারা দেশে কনসার্ট আয়োজন করছে। আজ কনসার্ট হবে রাজশাহীতে। রাজশাহী জেলা স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে অংশ নিচ্ছে এলআরবি, মাইলস, ওয়ারফেজ ও অর্থহীন।আয়োজক সূত্রে জানা গেছে, স্টেডিয়ামেই দর্শকদের জন্য টিকিট বিক্রি হবে। টিকিটের মূল্য ৫০ টাকা।তারুণ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং সংগীতের মধ্য দিয়ে দিনবদলের লক্ষ্য নিয়ে দেশব্যাপী কনসার্ট আয়োজন করছে বাংলালিংক। গত বছরের ডিসেম্বরে খুলনায় অনুষ্ঠিত হয় প্রথম কনসার্ট। এরপর জানুয়ারিতে হয়েছে চট্টগ্রামে।