রাজা জর্জ এবং নর্তকীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত পুরস্কার ‘অস্কার’-এর আসর আজ সোমবার সকালে শেষ হয়েছে। এ নিয়ে বেশ কয়েক দিন আলোচনায় মুখর ছিল ছিল চারদিক। কে হবেন সেরা অভিনেতা কিংবা অভিনেত্রী। অথবা কে হবেন সেরা পরিচালক। এমনকি কোনটি হচ্ছে এ বছরের সেরা ছবি। এ রকম অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল চলচ্চত্রপ্রেমীদের মধ্যে। লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় রাত আটটা এবং বাংলাদেশ সময় ভোর ছয়টায় কোডাক থিয়েটারে বসেছিল এ পুরস্কার প্রদানের অনুষ্ঠান। ৮৩তম অস্কারের এবারের আসরে প্রত্যাশিত ছবিগুলোর সাফল্যই ছিল সবচেয়ে বেশি।তবে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, শিল্প নির্দেশনা, পোশাক পরিকল্পনাসহ মোট ১০টিতে মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ইথান কোয়েন এবং জোয়েল কোয়েন পরিচালিত ট্রু গ্রিট ছবিটি সবাইকে বেশ হতাশই করেছে। ২০০৩ সালে গ্যাংগস অব নিউইয়র্ক নামক ছবিটা নিয়েও এমনটি ঘটেছিল। সে বছর ছবিটি অস্কারে ১০টি বিভাগে মনোনয়ন পেলেও কোনো পুরষ্কার জিততে পারেনি। একই ঘটনা ঘটল ২০১০ মুক্তি পাওয়া ইথান কোয়েন এবং জোয়েল কোয়েন ভাইদের ছবি ট্রু গ্রিটের বেলায়। সেরা ছবি, সেরা অভিনেতাসহ মোট ২৪টি ক্যাটাগরির মধ্যে ১২টিতে মনোনয়ন পেয়েছিল টম হুপার পরিচালিত দ্য কিংস স্পিস ছবিটি। সবগুলো বিভাগে সাফল্যে ধরে রাখতে না পারলেও সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যের (অরিজিনাল) পুরস্কার ছবিটি ঠিকই বাগিয়ে নিয়েছে। দ্য কিংস স্পিচ ছবিতে রাজা ষষ্ঠ জর্জের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার কলিন ফার্থ জিতলেও সেরা অভিনেত্রী হয়েছেন ব্ল্যাক সোয়ান ছবিতে তরুণ নর্তকির চরিত্রে অভিনয়কারী নাটালি পোর্টম্যান। এ ছাড়া একই ছবিতে অভিনয় করে এবারের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন যথাক্রমে ক্রিশ্চিয়ন বেল ও মেলিসা লিও।পুরস্কারের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পেয়েছে ক্রিস্টোফার নোল্যান পরিচালিত ইনসেপশন ছবিটি। মনোনয়নের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলে পুরস্কার বাগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহ-অবস্থানে রয়েছে প্রথম স্থান অর্জন করা দ্য কিংস স্পিচ ছবিটির সঙ্গে। তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পেয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক নিয়ে তৈরি দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবিটি। ডেভিড প্রিনচার পরিচালিত এ ছবিটি মোট তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে। এ ছাড়া দুটি করে পুরস্কার জিতেছে যথাক্রমে ডেভিড ও রাসেল পরিচালিত দ্য ফাইটার, টিম বার্টন পরিচালিত অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এবং লি উনক্রিচ পরিচালিত টয় স্টোরি থ্রি ছবিগুলো।এ ছাড়া একটি করে পুরস্কার জিতেছে যথাক্রমে—দ্য উলফম্যান, ইনসাইড জব, স্ট্রেনজারস নো মোর, গড অব লাভ এবং দ্য লস্ট থিং।অস্কারের ৮৩তম আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে এবারও বেশ প্রতিযোগিতাপূর্ণ লড়াই করতে হয়েছে সবগুলো ছবিকে। কিন্তু শেষ হাসিটা হাসলেন ডেনমার্কের পরিচালক সুসানে বিয়ের। তাঁর পরিচালিত ইন এ বেটার ওয়ার্ল্ড ছবিটি বিদেশি ভাষার সেরা ছবি হিসেবে পুরস্কার জিতে নেয়। এ বিভাগে লড়াইয়ে আরও ছিল মেক্সিকোর বিউটিফুল, গ্রিসের ডগটুথ, কানাডার ইনসেনডিস এবং আলজেরিয়ার আউটসাইড দ্য ল।৮৩তম একাডেমি অ্যাওয়ার্ডের এবারের আসরটি উপস্থাপনা করেন অ্যান হ্যাথওয়ে ও জেমস ফ্রাঙ্কো। জেমস ফ্রাঙ্কো এবারের অস্কার মনোনয়নে ১২৭ আওয়ারস ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারের জন্যও লড়েছিলেন । তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।