রাজীব সদ্ভাবনা সম্মান পেলেন মিঠুন চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে অবদান রাখার জন্য মিঠুন চক্রবর্তীকে রাজীব সদ্ভাবনা সম্মাননা দেওয়া হলো।শনিবার ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে কলকাতার টাউন হলে এক অনুষ্ঠান আয়োজন করে কলকাতার রাজীব গান্ধী ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এখানে মিঠুনের হাতে এই সম্মাননা পদক তুলে দেন পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। এই অনুষ্ঠানে আরও সম্মানিত করা হয় রাজ্যের ১৯ জন কৃতীকে। তাঁদের মধ্যে ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, নির্মলা মিশ্র, পন্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রশিদ খান, লেখক বুদ্ধদেব গুহ প্রমুখ।