রাজেশ খান্নার বাসা জাদুঘর হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার মুম্বাইর বাসভবন এবার জাদুঘর হচ্ছে। জীবদ্দশায় রাজেশ খান্না চেয়েছিলেন মৃত্যুর পর যেন তাঁর মুম্বাইর বান্দ্রার ‘আশীর্বাদ’ বাসভবনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। বাবার ইচ্ছা পূরণের জন্য উদ্যোগী হয়েছেন দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কি।জানা গেছে, এই জাদুঘরে রাখা হবে রাজেশ খান্নার স্মৃতিবিজড়িত নানা কিছু। থাকবে আলোকচিত্র, স্মারক এবং রাজেশ খান্নার শখের জিনিসপত্র। জাদুঘরের নাম দেওয়া হয়েছে ‘রাজেশ খান্না মিউজিয়াম’।এদিকে রাজেশ খান্না অভিনীত শেষ ছবি রিয়াসত মুক্তি পাচ্ছে এ বছরের ২৮ ডিসেম্বর। এই ছবিতে শুটিং করতে মাড দ্বীপে গিয়েছিলেন রাজেশ খান্না। এখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ছবির কাজ আর শেষ করতে পারেননি।