রাজ্জাক-লক্ষ্মীর ৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা রাজ্জাকের আজ ৫০তম বিবাহবার্ষিকী। রাজ্জাক জানালেন, ৫০ বছর আগে কলকাতায় পারিবারিকভাবে লক্ষ্মীকে বিয়ে করেছিলেন তিনি। তারপর আট মাসের শিশুপুত্র বাপ্পাকে নিয়ে চলে আসেন বাংলাদেশে। ৫০তম বিবাহবার্ষিকী উপলক্ষে আজ রাজ্জাকের ছেলেমেয়ে আর নাতি-নাতনিরা লক্ষ্মীকুঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্জাক বলেন, ‘৫০টি বছর ছিল আমার কাছে স্বপ্নের মতো। একটি কথা মনেপ্রাণে বিশ্বাস করি, লক্ষ্মীর মতো বউ যদি না পেতাম, তাহলে বোধহয় আমার সংসার এত সুখের হতো না। আর আমিও শান্তিতে কাজ করতে পারতাম না। সত্যি, ঘরে এমন এক লক্ষ্মী পেয়েছিলাম, যার কারণে আমার ক্যারিয়ারেও লক্ষ্মীর ছোঁয়া পড়েছিল। আজ লক্ষ্মী আর আমি সবার কাছে দোয়া চাইছি, যেন আগামী দিনগুলো আমরা সুস্থভাবে যাপন করতে পারি।’