রাজ্জাক স্মরণে 'আনোয়ারা' ও 'আলোর মিছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার ৬ষ্ঠ তলায় ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে সকাল ১০টায় প্রদর্শিত হবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘আনোয়ারা’
জাতীয় নাট্যশালার ৬ষ্ঠ তলায় ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে সকাল ১০টায় প্রদর্শিত হবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘আনোয়ারা’

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সবাইকে কাঁদিয়েই বিদায় নিয়েছেন গত সোমবার। বুধবার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) নায়করাজ রাজ্জাকের স্মরণে আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলনকক্ষে স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। স্মরণসভায় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চলচ্চিত্রকার ও চলচ্চিত্রের শিক্ষক হায়দার রিজভী, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, চলচ্চিত্রকার দেলোয়ার জাহান ঝন্টু, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও ফাহমিদুল হক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এবং চলচ্চিত্রকার মুশফিকুর রহমান প্রমুখ।

বেলা ২টায় প্রদর্শিত হবে নারায়ণ ঘোষ মিতা নির্মিত ‘আলোর মিছিল’
বেলা ২টায় প্রদর্শিত হবে নারায়ণ ঘোষ মিতা নির্মিত ‘আলোর মিছিল’

সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই আয়োজনে স্মরণসভা ছাড়াও নায়করাজ রাজ্জাক অভিনীত দুটি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। সকাল ১০টায় প্রদর্শিত হবে জহির রায়হান নির্মিত এবং রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘আনোয়ারা’, বেলা ২টায় প্রদর্শিত হবে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এবং রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘আলোর মিছিল’। চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলায় অবস্থিত ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে।

চলচ্চিত্র প্রদর্শনী এবং স্মরণসভা সবার জন্য উন্মুক্ত থাকবে।