রাজ্জাক হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা রাজ্জাক। এখন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। রাজ্জাকের ছোট ছেলে সম্রাট জানিয়েছেন, ফুসফুসের সমস্যা থেকে তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। গত বুধবার এফডিসিতে মা আমার চোখের মণি ছবির শুটিং করার কথা ছিল রাজ্জাকের। কিন্তু অসুস্থতা অনুভব করার কারণে বুধবার বিকেলে রাজ্জাককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সম্রাট জানান, তাঁর বাবা বেশ দুর্বল হয়ে পড়েছেন। ফুসফুসের সমস্যার কারণে স্বাভাবিক শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তবে চিকিত্সা নেওয়ার পর থেকে অবস্থার উন্নতি হচ্ছে।