রাজ্জাক হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা রাজ্জাক অসুস্থ। গত সোমবার সকালে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখন কিছুটা সুস্থ। তবে তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ছেলে বাপ্পারাজ বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে আব্বার (রাজ্জাক) ঠান্ডা লেগেছে। ঠান্ডার কারণে রোববার রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে এখন তাঁর প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’