রাজ্জাককে বিশ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি ফিরেছেন অভিনেতা রাজ্জাক। তবে তাঁর শরীর বেশ দুর্বল। তাই চিকিত্সক তাঁকে সাত দিনের পূর্ণ বিশ্রাম দিয়েছেন। ফলে সুস্থ হলেও রাজ্জাক এখনই শুটিং বা নিজের ব্যবসার সঙ্গে জড়াতে পারছেন না। রাজ্জাকের ছোট ছেলে সম্রাট জানিয়েছেন, গতকাল শনিবার দুপুরে হাসপাতাল থেকে তাঁর বাবাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সম্রাট বলেন, ‘বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর চেয়ে বড় আনন্দের সংবাদ আমাদের কাছে আর কিছুই হতে পারে না।’