রাজ্জাকের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র শিক্ষাসংশ্লিষ্ট সবাইকে এক মঞ্চে নিয়ে আসতে নায়করাজ রাজ্জাক যে উদ্যোগ নিয়েছিলেন, তা ভেস্তে গেছে। রাজ্জাকের আপসোসের মধ্য দিয়েই সে উদ্যোগ শেষ হয়ে গেছে।গতকাল সোমবার রাজ্জাক ও অন্য দুই নায়ক সোহেল রানা ও উজ্জ্বল, চলচ্চিত্র প্রযোজক-পরিচালক আর শিল্পীদের ডেকেছিলেন মতবিনিময় করার জন্য। প্রযোজকেরা উপস্থিতও হয়েছিলেন সময়মতো। কিন্তু মতবিনিময় সভা শুরুর কিছু সময় পরই সেখানে দুটি পক্ষ তৈরি হয়ে যায়। কেউ কেউ অভিযোগ করেন, এটি আসন্ন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একটি নির্বাচনী মতবিনিময় সভা। মতবিনিময় সভার আয়োজকদের সমর্থন করে বক্তাদের নির্বাচন নিয়ে বক্তব্য না দিতে আহ্বান জানালেই শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে অন্যদের এমন আচরণে সোহেল রানা ও রাজ্জাক ক্ষোভ প্রকাশ করেন।এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ঘণ্টা তিনেকের মধ্যে মতবিনিময় সভা পণ্ড হয়ে যায়।শেষে রাজ্জাক দুঃখ করে বলেন, এ ধরনের কোনো উদ্যোগ তিনি আর নেবেন না। এ সময় তিনি অনেকটা আবেগাপ্লুতও হয়ে পড়েন। আর সোহেল রানা ও উজ্জ্বল কোনো বক্তব্য দেননি।