রাজ্জাকের ছবিতে শামস সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্জাক পরিচালিত নতুন চলচ্চিত্র ‘আয়নাকাহিনি’তে অভিনয় করলেন শামস সুমন। সম্প্রতি একটানা ১০ দিন শুটিং করে চলচ্চিত্রটির কাজ শেষ করেছেন তিনি। রাজ্জাকের পরিচালনায় কাজ করতে পেরে বেশ আনন্দিত শামস সুমন। এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে শামস সুমন বলেন, “‘আয়নাকাহিনি” ছবিতে আমি যে চরিত্রে অভিনয় করেছি, সেটির কাজ ১০ দিনের মধ্যে শেষ হয়েছে। এই দশটা দিন আমার জীবনের জন্য একেবারেই অন্যরকম। অনেক দিন পর্যন্ত মনে থাকবে।’পরিচালক রাজ্জাক সম্পর্কে সুমন বলেন, ‘এমনিতেই রাজ্জাক ভাই আমার অনেক পছন্দের। এবারই প্রথম তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। কাজ করতে গিয়ে শিখেছি একজন শিল্পীর কাছ থেকে কীভাবে অভিনয়টা আদায় করে নিতে হয়। শুটিং স্পটে তিনি আসলে এমন একটা পরিবেশ তৈরি করেন, যাতে অভিনয় ব্যাপারটা অনায়াসেই চলে আসে। তা ছাড়া রাজ্জাক ভাইয়ের গল্প বলার ধরনটাও বেশ চমত্কার। আমি কাজ করতে পেরে সত্যিই অনেক খুশি।’প্রসঙ্গত, শামস সুমন সর্বশেষ অভিনয় করেছিলেন ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় নির্মিত ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রটিতে।রাজ্জাকের পরিচালনায় নির্মিতব্য এ চলচ্চিত্রটির অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন: সম্রাট, কেয়া, শতাব্দী রায়সহ আরও অনেকে।