রাজ্জাকের জন্মদিনের আয়োজন শুরু হবে আজ রাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
রাজ্জাক

চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রাজ্জাকের ৭৫তম জন্মদিন কাল ২৩ জানুয়ারি। জানা গেছে, রাজধানীর গুলশানে রাজ্জাকের বাসায় পারিবারিকভাবে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে আজ রাত ১২টা ১ মিনিটে কেক কাটবেন রাজ্জাক। কাল শনিবার বাসায় সারা দিন শুভেচ্ছাবিনিময় ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
চ্যানেল আইয়ে আগামীকাল সকাল সাড়ে সাতটায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান করবেন খুরশীদ আলম ও আবদুল জব্বার। বেলা ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘নায়করাজের চার যুগ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। দুপুর ১২টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে থাকবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর সাড়ে ১২টায় ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানের অতিথি থাকবেন রাজ্জাক। বেলা আড়াইটায় দেখানো হবে রাজ্জাক অভিনীত ছবি অশিক্ষিত। রাজ্জাকের ৭৫তম জন্মদিন উপলক্ষে আরও কয়েকটি টিভি চ্যানেলে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর ‘আনন্দ’ পাতায় রাজ্জাকের জন্মদিন ভুলবশত ২২ জানুয়ারি ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে রাজ্জাকের জন্মদিন ২৩ জানুয়ারি। অসাবধানতাবশত এই ভুলের জন্য আমরা দুঃখিত।