রাজ্জাকের পরিচালনায় ঈদের তিন নাটক
`নায়করাজ' খ্যাত অভিনয়শিল্পী রাজ্জাক অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক পরিচালনাও করছেন। এবারের ঈদ উল ফিতর উপলক্ষে তঁার পরিচালনায় তিনটি টেলিভিশন নাটক প্রচারিত হবে। নাটক তিনটি হচ্ছে- জামাই মাস্টার, ডাক্তার মতিন এল এম এফ ও কণ্ঠহার। সম্প্রতি একটানা দশদিন ধরে ঢাকার অদূরে পুবাইলে নাটক তিনটির শুটিং শেষ হয়েছে। নাটক তিনটিতে রাজ্জাকের দুই পুত্র বাপ্পারাজ ও সম্রাটের পাশাপাশি অভিনয় করেছেন মিমো, রাখি, শম্পা ও সীমানা।প্রথম আলো ডটকমকে রাজ্জাক বলেন, `নাটক তিনটির মধ্য দিয়ে সমাজের নানাবিধ সমস্যা তুলে ধরার চষ্টো করেছি। পাশাপাশি এর থেকে উত্তরণের উপায়টাও নাটকের মাধ্যমে দেখানোর চষ্টো করেছি।'রাজ্জাক বলেন, `ইচ্ছে ছিল এবারের ঈদে চারটি নাটক নির্মাণের। কিন্তু এরই মধ্যে ধ্রুবতারা নামের একটি টেলিছবিতে অভিনয়ের কারণে আপাতত সদ্ধিান্ত বদল করতে হয়েছে। তবে সময় পেলে এবং ভালোমানের কোনো গল্প হাতে পেলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আরেকটি নাটক বানানোর ব্যাপারে ভাবব।এদিকে বাবার পরিচালনায় অভিনয় প্রসঙ্গে সম্রাট বলেন, `বাবার পরিচালনায় এর আগেও কয়েকটি নাটকে অভিনয় করেছি। এবারের নাটকগুলোর গল্প আগের চেয়ে আরও ভালো মনে হয়েছে। তবে তার মানে এই নয় যে, আগের নাটকের গল্পগুলো খারাপ ছিল।পরিচালক সূত্রে জানা গেছে নাটক তিনটি ঈদে বিটিভি, চ্যানেল আই ও মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে। এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে `ধ্রুবতারা' নামের একটি টেলিছবিতে অভিনয়ের জন্য রাজ্জাক কক্সবাজারে যাবেন বলে জানিয়েছেন। এ নাটকে রাজ্জাকের সহশিল্পী হিসেবে অভিনয় করছেন মিতা চেৌধুরী।