রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা রাজ্জাকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর ছেলে সম্রাট জানান, গত শনিবার সন্ধ্যায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে রাজ্জাককে কেবিনে স্থানান্তর করা হয়। তাঁকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে। গতকাল রোববার সকালে তাঁকে হাসপাতালে দেখতে যান এ টি এম শামসুজ্জামান। তাঁরা দুজন কিছুক্ষণ কথা বলেন। এ ছাড়া কেবিনের ভেতরে হেঁটেছেন রাজ্জাক।
কয়েকদিন ধরে রাজ্জাক রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন।
সম্রাট জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আজকালের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন রাজ্জাক।