রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আজ সোমবার রাজ্জাকের ছোট ছেলে সম্রাট প্রথম আলোকে জানান, বাবাকে নিয়ে এখন চিন্তার কিছু নেই। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, রাজ্জাক মোটামুটি ভালো আছেন। গতকালের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টের কারণে গত শুক্রবার রাজ্জাককে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।