রাত-দিন কাজ করছেন সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে শুটিং, রাতে ডাবিং—এভাবেই চলছে সঞ্জয় দত্তের। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে ছবিগুলোর কাজ। তারপর শুরু হবে তাঁর সাজার মেয়াদ। রাহুল আগরওয়ালের পুলিশগিরি ছবিতে অভিনয় করছেন তিনি। সময়ের সীমাবদ্ধতার কারণে দুই শিফটে কাজ করতে হচ্ছে তাঁকে। সারা দিন কাজের পর রাতেও ব্যস্ত থাকছেন। এখন পরিবারের সঙ্গে খুব কম সময়ই থাকতে পারছেন তিনি। এ তথ্য জানিয়েছে সঞ্জয়ের ঘনিষ্ঠ একটি সূত্র। সঞ্জয় দত্ত ফিল্মগুলো দ্রুত শেষ করতে চাইছেন, যাতে বাকি সময়টা অন্য কাজে লাগাতে পারেন। বলেছেন রাহুল আগরওয়াল। মিড-ডে।