রাত নির্ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের চিন্তায় একদম রাতের ঘুম পর্যন্ত হারাম করেছেন রিয়ানা। সারাক্ষণই মাথায় ঘুরছে তাঁর নতুন অ্যালবামের চিন্তাভাবনা। সে চিন্তায় এতই ডুবে আছেন রিয়ানা যে দুই চোখের পাতাই আর এক করা হচ্ছে না। রাত জেগে শুধু তাঁর সামনের কাজগুলোর প্রতিটির খুঁটিনাটি মনে মনে ঠিকঠাক করেন রিয়ানা। ‘যখনই কোনো নতুন গান লিখি, কোনো গান শুনি—এ গানের দৃশ্যায়নটা কেমন হবে, সেটা মাথায় ঘুরতে থাকে। এটা ভাবতে ভাবতেই আর ঘুমানো হয় না।’ বলেছেন রিয়ানা। সামনে আসছে রিয়ানার নতুন অ্যালবাম লাউড। তাঁর এই অ্যালবাম নিয়ে দারুণ আশাবাদী রিয়ানা। ওয়েবসাইট।