রাতভর খেয়াল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেয়াল উৎসবে গাইবেন ফেরদৌস আরা ও ড. নাশিদ কামাল
খেয়াল উৎসবে গাইবেন ফেরদৌস আরা ও ড. নাশিদ কামাল

রাতভর খেয়াল উৎসবের আয়োজন করেছে চ্যানেল আই। তৃতীয়বারের মতো এই আয়োজন শুরু হবে আসছে ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায়। চলবে পরদিন, অর্থাৎ ১ ফেব্রুয়ারি সকাল নয়টা পর্যন্ত। চ্যানেল আইয়ের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে এই খেয়াল উৎসব।

চ্যানেল আই সূত্রে জানা গেছে, রাতভর খেয়াল উৎসবে অংশ নেবেন ফেরদৌস আরা, ওস্তাদ ইয়াসিন খান, ওস্তাদ করিম শাহবুদ্দিন, ড. নাশিদ কামাল, ড. লিনা তাপসী খান, বিজন চন্দ্র মিস্ত্রি, হারুনুর রশীদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ আলাউদ্দিন, গাজী আবদুল হাকিম, ফিরোজ খান, লিত্ত জে বাড়ৈসহ অনেকেই। এবারের খেয়াল উৎসবটি উপস্থাপনা করবেন দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা।

উৎসবের বিস্তারিত জানিয়ে আজ দুপুর ১২টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।