রাতভর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইতে আজ রাত আড়াইটা থেকে সকাল নয়টা পর্যন্ত দেখানো হবে গানের অনুষ্ঠান সারারাত গানে গানে। স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি। আজ থাকছে রবীন্দ্রসংগীত। গান গাইবেন অনুপ ভট্টাচার্য, ফাহিম হোসেন চৌধুরী, অদিতি মহসিন, মহাদেব ঘোষ, পীযুষ বড়ুয়া, অনিমা রায় চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম। উপস্থাপনা করবেন ইমদাদুল হক মিলন।