রাতে আসছে 'ডানাকাটা পরী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি ডানাকাটা পরী’ গানের দৃশ্য পরীমনি
‘আমি ডানাকাটা পরী’ গানের দৃশ্য পরীমনি

অভিনয়শিল্পী পরীমনির ভক্তদের জন্য সুখবর। আজ রাতেই ইউটিউব ও ফেসবুকে আপলোড করা হচ্ছে ‘ডানাকাটা পরী’ গানটি। এটি পরীমনির জন্যও আনন্দ সংবাদ। কারণ, যৌথ প্রযোজনার সিনেমা ‘রক্ত’-এর প্রথম গানটি দেখতে পারবেন দর্শকেরা। আর ‘ডানাকাটা পরী’ গানটি গেয়েছেন বলিউডের সংগীতশিল্পী কনিকা কাপুর। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী। প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবিতে অভিনয় করেছেন আলোচিত নায়িকা পরীমনি।

‘আমি ডানাকাটা পরী’ গানের দৃশ্য পরীমনি
‘আমি ডানাকাটা পরী’ গানের দৃশ্য পরীমনি

তবে গান মুক্তি দেওয়া হলেও ছবিটির শুটিং এখনো শেষ হয়নি। কলকাতায় শুটিং শেষ করে দলটি আছে এখন আছে কক্সবাজারে। সেখানেই শেষ হবে ‘রক্ত’-এর শুটিংয়ের কাজ।
কক্সবাজারে শুটিং লোকেশন থেকে মুঠোফোনে পরীমনি বলেন, ‘আজ রাতেই দর্শক নতুন পরীকে দেখবেন। একদম ডানাকাটা। আমার বিশ্বাস টিজারের মতো গানটি সবাই পছন্দ করবেন।’

‘আমি ডানাকাটা পরী’ গানের দৃশ্য পরীমনি
‘আমি ডানাকাটা পরী’ গানের দৃশ্য পরীমনি

কয়েক দিন আগে ছবিটির ‘টিজার’ মুক্তি দেওয়া হয়েছিল। সেটিও বেশ আলোচিত হয়েছে। ছবিতে পরীর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনয়শিল্পী রোশানকে।

‘আমি ডানাকাটা পরী’ গানের দৃশ্য পরীমনি
‘আমি ডানাকাটা পরী’ গানের দৃশ্য পরীমনি

নতুন ছবি নিয়ে পরী বললেন, ‘রক্ত’তে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। যার একটিতে দেখা যাবে অ্যাকশন চরিত্রে। আরেকটিতে সাধারণ মেয়ের একটি চরিত্রে।
আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রক্ত’।