রাধারমণ সংগীত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনের রাধারমণ সংগীত উৎসব। রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন রাধারমণের গানের প্রবীণ শিল্পী চন্দ্রাবতী রায় বর্মণ। প্রধান অতিথি থাকবেন অধ্যাপক রফিকুল ইসলাম।