রাধারমণ সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে ‘রাধারমণ সংগীত উৎসব ২০১৫’। রাধারমণ দত্তের শততম তিরোধান দিবস উপলক্ষে এ আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও রাধারমন সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজনে গতকাল সন্ধ্যা ছয়টায় সুরের মূর্ছনায় উদ্যাপিত হয় এই উৎসব।
তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন প্রবীণ লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতির সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, রাধারমণ গবেষক অধ্যাপক নন্দলাল বসু প্রমুখ।
রাধারমণ উৎসবে গতকাল ছিল ঢাকার শিল্পীদের পরিবেশনা। একক গান পরিবেশন করেন অনিমা মুক্তি গোমেজ, শাহনাজ বেলী, বিশ্বজিৎ রায়, সন্দীপন, সরদার রহমতুল্লাহ,গোলাম মোস্তাফা প্রমুখ। ‘জলে গিয়াছিলাম সই’ গানটির সঙ্গে ছিল স্পন্দনের শিল্পীদের নৃত্য।
আজও বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমীর মাঠে বসছে রাধারমণের গানের আসর।