রাধারমণের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাধারমণ দত্তের গান নিয়েই আছেন বিশ্বজিৎ রায়। সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি সংগ্রহ করছেন রাধারমণের গান। আর তা অ্যালবাম আকারে তুলে দিচ্ছেন শ্রোতাদের হাতে। আজ বাজারে আসছে বিশ্বজিৎ রায়ের তৃতীয় অ্যালবাম রাধারমণের গান।
অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিন্হা।