রাধারমণের গান শোনালেন বিশ্বজিৎ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে রাধারমণের গান গেয়ে শোনান শিল্পী বিশ্বজিৎ রায়,  ছবি: প্রথম আলো
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে রাধারমণের গান গেয়ে শোনান শিল্পী বিশ্বজিৎ রায়, ছবি: প্রথম আলো

ভাটি অঞ্চলের সংগীতসাধক রাধারমণের গানের একক সন্ধ্যা হয়ে গেল গত শনিবার। গুলশানের ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এই অনুষ্ঠানে গান শুনিয়েছেন বিশিষ্ট শিল্পী বিশ্বজিৎ রায়।

দীর্ঘদিন থেকেই রাধারমণের গানের চর্চা করছেন বিশ্বজিৎ রায়। ঢাকায় তিনি রাধারমণ সংস্কৃতি চর্চাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। এই কেন্দ্রের আয়োজনে শিল্পকলা একাডেমীতে সাধক রাধারমণের গানের উৎসবও করছেন নিয়মিত। এ ছাড়া রাধারমণের গান ও ভাইবে রাধারমণ বলে নামে তাঁর দুটি অ্যালবামও প্রকাশিত হয়েছে। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানে তিনি গানের পালা শুরু করেছিলেন ‘ওরে রসিক নাইয়া’ গানটি দিয়ে। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে তিনি শ্রোতাদের শুনিয়েছেন রাধারমণের বিভিন্ন আঙ্গিকের গান। তাঁর পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘আজ কেন রে প্রাণের সুবল’, ‘আমার সাধনার ধন’, ‘বিনোদিনী গো’, ‘আমারে আসিবার কথা কইয়া’, ‘আমার বন্ধু দয়াময়’, ‘জলে যাইও না গো রাই’, ‘ভ্রমর কইও গিয়া’, ‘জলে গিয়াছিলাম সই’ এসব। ‘আমার শ্যাম জানি কই’ গানটি দিয়ে শেষ করেছিলেন তাঁর পরিবেশনা।