রানওয়েতে শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তাক্লজের পোশাক পরে রানওয়েতে বাইক নিয়ে ছুটছেন সঞ্জয় দত্ত ও অজয় দেবগন। সাধারণত বিমানবন্দরের রানওয়েতে ছবির শুটিংয়ের অনুমতি তেমন একটা মেলে না। কিন্তু সেটা যদি হয় বিদেশের মাটিতে, বিষয়টা তাহলে আরও জটিল হয়ে ওঠে। সেই জটিল কাজটিই জলের মতো সোজা করে নিলেন ডেভিড ধাওয়ান। ‘রাসকেলস’ ছবির শুটিংয়ের জন্য ব্যাংকক বিমানবন্দরটি বেছে নিয়েছিলেন তিনি। চাইতেই পেয়ে গেলেন অনুমতি, তাও রানওয়েতে একটা নির্দিষ্ট সময়ের জন্য। সময়মতো শুটিং শুরু হয়। কিন্তু কয়েকটি দৃশ্য বারবার ধারণ করায় বেঁধে দেওয়া সময় যায় ফুরিয়ে। বাধ্য হয়ে কর্তৃপক্ষের কাছে বাড়তি আরও আধা ঘণ্টা সময় চান ডেভিড। সমস্যার কথা আন্দাজ করতে পেরে কর্তৃপক্ষও সদয় হয়। মিড ডে।