রানির জন্য গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা যুক্তরাজ্যজুড়েই ছিল উৎসব। রানির সিংহাসনে আরোহনের ৬০ বছর পূর্তি এই আয়োজনের উপলক্ষ। গত রোববার বাকিংহাম প্যালেসের বাইরে বসেছিল জমকালো এক আয়োজন। সেখানে গান গেয়ে মাতালেন অনেক তারকাই। তাঁদের মধ্যে ছিলেন এড শিরান, টম জোনস, ক্লিফ রিচার্ড, এলটন জন, কাইলি মিনোগি, রিনি ফ্লেমিং, অ্যানি লেনক্স, গ্রেস জোনস, স্টিভ ওন্ডার ও শেরিল কোলের মতো তারকারা। ১২ হাজার দর্শক-শ্রোতার সামনে গাইলেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং রানিও। প্রিন্স হ্যারি, উইলিয়াম ও কেট মিডলটনকেও দেখা গেছে রয়্যাল বক্সে দাঁড়িয়ে গান উপভোগ করতে। দিনটা বেশ খানিকটা আলাদা ছিল শেরিল কোলের জন্য। গ্যারি বারলোর সঙ্গে দ্বৈত গান করেন সেদিন। পেয়েছেন তুমুল হাততালি। আর পেয়েছেন রানির সঙ্গ। রানির সঙ্গে হাত মেলানোর সময় শেরিলের মুখের হাসিই বলে দিচ্ছিল, শিল্পীজীবনে বড় পাওয়া ছিল সেটা। ডেইলি মেইল, এএফপি।