রানির সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ওয়েলসে জন্ম তাঁর। ক্যারিয়ারের শুরুটাও ব্রিটেনের মঞ্চ আর ছোট পর্দায়। পরে ক্যারিয়ারের টানে পাড়ি জমিয়েছেন হলিউডে। কিন্তু ক্যাথরিন জেটা-জোন্সকে ভোলেনি তাঁর নিজের দেশ ইংল্যান্ড। রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে সম্প্রতি তিনি পেয়েছেন ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ উপাধি।‘আমি দারুণ রোমাঞ্চিত। একই সঙ্গে ভীষণ সম্মানিত বোধও করছি। তবে আমার চেয়ে বেশি খুশি সম্ভবত আমার মা-বাবা।’ সম্মাননা পাওয়ার পর বলেছেন এই হলিউড অভিনেত্রী।রানি এলিজাবেথের জন্মদিন উপলক্ষে অস্কারজয়ী এই হলিউড অভিনেত্রীসহ আরও বেশ কজন ব্যক্তিত্বকে দেওয়া হয় বিশেষ উপাধি ও সম্মাননা। ওয়েবসাইট।