রানী-কাহিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবাহিত পুরুষদের সঙ্গে রানী মুখার্জির ভাব নতুন কোনো খবর নয়। তবে এবারের পুরুষটি কে, সেটাই ছিল প্রশ্ন। আর তা জানা গেল রোববার সন্ধ্যায় রানীর ৩২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে। এদিন মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে রাতের খাবারের টেবিলে রানীর পাশে ঘনিষ্ঠ হয়ে যাঁকে বসে থাকতে দেখা গেল, তিনি আদিত্য চোপড়া—প্রখ্যাত নির্মাতা যশ চোপড়ার বড় ছেলে। দুজনই অবশ্য বসেছিলেন মুখে কুলুপ এঁটে। তাঁদের সঙ্গে ওই টেবিলে আরও ছিলেন করন জোহর।জানা গেল, এ ব্যাপারটিকে মোটেও ভালো চোখে দেখছেন না আদিত্যর বাবা। তবে রানী আর আদিত্যর মধ্যে যে মন দেওয়া-নেওয়া চলছে, এটা বোধহয় আর ঢেকে রাখা গেল না।