রানীর গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়া কোটি রুপির গাড়ি উপহার পেলেন রানী মুখার্জি, আদিত্য চোপড়ার কাছ থেকেই। সম্পর্কের কথা এখনো স্বীকার করেননি দুজন। একসঙ্গে কোথাও দেখাও যায় না তাঁদের। এ সম্পর্কের কথা গোপন রাখতে দুজনেই দারুণ সাবধানি। তবে শিগগির নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দুজন। আর সে উপলক্ষেই নাকি রানীকে আদির এই উপহার।জানা গেছে, বিলাসবহুল এই অডি গাড়িতে চড়ে রানীকে নিয়ে ঘুরতে বের হন আদিত্য চোপড়া। পরে রানীকে বাসায় নামিয়ে দিয়ে গাড়িটাও রেখে যান তিনি।মিড-ডে।