রানীর ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় দেখা যাবে এক সময়ের বলিউডের রানি—রানী মুখার্জিকে। এবার তিনি অভিনয় করেছেন সাংবাদিকের ভূমিকায়। বহুল আলোচিত জেসিকা লাল খুনের ঘটনা নিয়ে নির্মিত ছবি নো ওয়ান কিলড জেসিকা ছবিতে একজন ক্রাইম রিপোর্টার হিসেবে দেখা যাবে রানীকে, যিনি সত্যানুসন্ধানী একজন সাংবাদিক। রানীর ভাষ্য, ‘ফিরে আসতে পেরে আমি খুব আনন্দিত। ভেবেছিলাম ছবিটা আরও আগেই মুক্তি পাবে। কিন্তু আনুষঙ্গিক কিছু কারণে নতুন বছরের শুরুতে মুক্তির দিন ধার্য করা হয়েছে। ছবিতে কাজ করার সময় একটা উপলব্ধি হয়েছে আমার। আর তা হলো—অপরাধজগৎ নিয়ে যেসব সাংবাদিক কাজ করেন, তাঁরা খুব ঝুঁকির মধ্যে থাকেন। আর সেখানে নারী সাংবাদিক হলে তো কথাই নেই।’ ওয়েবসইট।